বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
BANGLADESH CHEMICAL INDUSTRIES CORPORATION
BCIC BHABAN, 30-31 DILKUSHA C/A, DHAKA-1000, BANGLADESH
PHONE-PABX: 9562140-4, FAX: 880-2-9564120; Web: www.bcic.gov.bd.
নিয়োগ বিজ্ঞপ্তি / Job Circular
==================
সূত্র নং-৩৬.০১.০০০০.১২৬.১১.৪০১.২২/১৪৮
তারিখ: ১১ মে, ২০২২ / Publish- 12-05-2022
--
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শূন্যপদ সমূহে উপযুক্ত প্রার্থীদেরকে অন-লাইনে আবেদন ফরম পূরণ করার আহবান করা হচ্ছে:
পদের নাম/ সংখ্যা/ গ্রেড/ বেতন স্কেল/ বয়স সীমা (বছর)/ শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:
০১। মহাব্যবস্থাপক (অপারেশন)- ০৩
গ্রেড: ৩য়, স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-
**৪৫ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**১৫ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ২০ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ১৫ বৎসরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী।
০২। অতিরিক্ত প্রধান রসায়নবিদ- ০৮
গ্রেড: ৪র্থ, স্কেল: ৫০০০০-৭১২০০/-
**৪০ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**১২ বৎসরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী।
০৩। অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন)- ০৮
গ্রেড: ৪র্থ, স্কেল: ৫০০০০-৭১২০০/
**৪০ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**১২ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১৭ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
০৪। উপ-প্রধান রসায়নবিদ- ০৪
গ্রেড: ৫ম, স্কেল: ৪৩০০০-৬৯৮৫/-
**৩৭ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**০৮ বৎসরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১২ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী।
০৫। উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন)- ০৪
গ্রেড: ৫ম, স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/
**৩৭ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**০৮ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১৩ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
০৬। রসায়নবিদ- ১৫
গ্রেড: ৬ষ্ঠ, স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-
**৩২ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**০৫ বৎসরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী।
০৭। নির্বাহী প্রকৌশলী (রসায়ন)- ১৫
গ্রেড: ৬ষ্ঠ, স্কেল: ৩৫৫০০-৬৭০১০/
**৩২ বৎসর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য)
**০৫ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ১০ বৎসরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
বিশেষ দ্রষ্টব্যঃ বর্ণিত পদগুলােতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য নয়।
01) **শিক্ষাগত যােগ্যতা নির্ধারণ: এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান
শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার। ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণী নির্ধারিত হবে।
02) **শিক্ষাগত যােগ্যতা নির্ধারণ: অনুমােদিত বিশ্ববিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ অনুযায়ী অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণী নির্ধারিত হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়:
০১. আগামী ১৯ মে, ২০২২ খ্রি. তারিখ বেলা ১২.০০ ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ ১০০০ (এক হাজার) টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি ও নিয়মাবলী বিসিআইসি'র নিজস্ব ওয়েব সাইট www.bcic.gov.bd এবং http://bcic.teletalk.com.bd এ পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ০৭ জুন, ২০২২ খ্রি. তারিখ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।
০২. ১৯ মে, ২০২২ খ্রিঃ তারিখে ১ হতে ৭ নং ক্রমিকের পদের জন্য ৬ নং কলামে উল্লেখিত বয়সসীমা প্রযােজ্য হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমান সনদের জন্মতারিখ গণ্য করা হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
০৩. লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকুরীতে প্রথম যােগদান পর্যন্ত কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৪. নিয়ােগের ক্ষেত্রে বিসিআইসি প্রবিধানমালা এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি বিধান অনুসরণ করা হবে।
০৫. যদি কোন প্রার্থী বিদেশী নাগরিক বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন করার প্রয়ােজন নেই।
০৬. এই নিয়ােগ ও নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশােধন, সংযােজন (যদি থাকে) বিসিআইসি'র নিজস্ব ওয়েব সাইট www.bcic.gov.bd-এ পাওয়া যাবে। আবেদনের সময় হ্রাসবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার সিডিউল, চূড়ান্ত ফলাফল, নিয়ােগপত্র সহ সকল তথ্য www.bcic.gov.bd এ প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয়:
০৭. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১০ কর্মদিবসের মধ্যে নিয়ােগ ও প্রশিক্ষণ উপ বিভাগ, বিসিআইসি, বিসিআইসি ভবন (৬ষ্ঠ তলা), ৩০-৩১, দিলকুশা বা/এলাকা, ঢাকা-১০০০ বরাবরে সরাসরি/রেজিস্টার্ড ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র ও সনদসমূহ ২ (দুই) সেট জমা দিতে হবে। খামের উপরে ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকুরীর আবেদন ফরম এর অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সাথে-
(ক) অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের Applicant Copy-এর প্রিন্ট কপি
(খ) প্রবেশপত্র
(গ) আবেদনে উল্লিখিত সকল সনদ/কাগজাদি
(ঘ) সদ্যতােলা চার কপি পাসপাের্ট সাইজের ছবি
(ঙ) নিজ জেলার পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
(চ) চারিত্রিক সনদপত্র ও
(ছ) অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
০৮. যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং/ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযােজ্য ক্ষেত্রে যে কোন ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/ শিক্ষা মন্ত্রণালয় হতে ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র অবশ্যই দাখিল করতে হবে।
০৯. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নাে অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/অনাপত্তি পত্র দাখিল করতে হবে। এতদভিন্ন পূর্বের চাকুরীস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১০. চূড়ান্তভাবে নির্বাচিত এবং নিয়ােগপ্রাপ্ত কর্মকর্তাদের পােষ্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ০৩ (তিন) বছর চাকুরী করতে হবে।
১১. চূড়ান্ত মনােনীত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোন সময়ে কোন যােগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশন-এ বিরূপ কোন মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযােগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যে কোন গুরুতর ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সােপর্দ করা যাবে। চাকুরিতে নিয়ােগের পর এরূপ কোন তথ্য প্রকাশ বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বিসিআইসি প্রবিধানমালা ৫৪ (২) অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোন উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১২. যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং এরূপ ক্ষেত্রে নিয়ােগ প্রক্রিয়া চলাকালীন যে কোন পর্যায়ে চাকুরীতে আবেদনকারীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩. কর্তৃপক্ষ নিয়ােগের যেকোন পর্যায়ে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগ পরীক্ষা ও নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
(করিমুন্নিসা)
উপ-মহাব্যস্থাপক (প্রশাসন)
চিফ অব পার্সোনেল এর পক্ষে।
-------------------------------------------------------------------------
আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
07-06-2022
----------------------------------
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies
_jobeduexam.jpg)

0 Comments